ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট থেকে নিখোঁজ হওয়া ৪ শিশু রাজধানীতে উদ্ধার

ছবি সংগৃহিত

সিলেট থেকে নিখোঁজ হওয়া চার শিশুকে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি হোটেল থেকে উদ্ধার করেছে ডিএমপির শাহজাহানপুর থানা পুলিশ।

উদ্ধার হওয়া শিশুরা হলো- তানিম আহাম্মেদ (১২), আব্দুল হাকিম (১২), তামিম (১২) ও সুহিন মিয়া (১৩)। সোমবার (৩ নভেম্বর) সকাল ১১টায় এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, রবিবার (২ নভেম্বর) সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার একটি অধিযাচনপত্রের ভিত্তিতে শাহজাহানপুর থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বিকেল আনুমানিক সাড়ে ৫টায় রেলওয়ে কলোনির একটি হোটেলে অভিযান পরিচালনা করে চারজন শিশুকে উদ্ধার করে।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, শিশুরা জানায় তারা সিলেট থেকে ট্রেনে ঢাকার কমলাপুর রেলস্টেশনে এসে পথ হারিয়ে ফেলে। এরপর গত ছয় দিন ধরে তারা হোটেলে হোটেল বয় হিসেবে কাজ করছিল। উদ্ধারের পর শিশুদের নিরাপত্তা নিশ্চিত করে তাদের প্রকৃত অভিভাবকের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেট থেকে নিখোঁজ হওয়া ৪ শিশু রাজধানীতে উদ্ধার

প্রকাশের সময় : ০২:৫১:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫