ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় প্রথম বৃহত্তর কিচ্ছা উৎসব। লোকসংস্কৃতির শেকড়ে ফেরার আহ্বান

 নেত্রকোণার কেন্দুয়ায় প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে বৃহত্তর ‘কিচ্ছা উৎসব ১৪৩২’। হারিয়ে যাওয়া লোকসংস্কৃতি ও গ্রামীণ কণ্ঠশিল্পের ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে এ উৎসবের আয়োজন করেছে কেন্দুয়া উপজেলা প্রশাসন।

আগামী ৮ নভেম্বর ২০২৫, শনিবার (২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ) সকাল ১০টা থেকে সারারাতব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে। উৎসবের মূল স্লোগান— “কথার নাই মাথা— ব্যাঙে চিড়া খায়— বাপ বিয়া হরার আগে পুত-হউর বাড়িত যায়”— যা গ্রামীণ জীবনের হাস্যরস, অভিজ্ঞতা ও সামাজিক ব্যঙ্গকে তুলে ধরে।

কিচ্ছা পরিবেশনায় অংশ নেবেন দেশের খ্যাতনামা ও স্থানীয় বয়াতীরা, তাঁদের মধ্যে রয়েছেন কুদ্দুস বয়াতী, সায়িক সিদ্দিকী, দিলু বয়াতী, আশিক বয়াতী, অলিউল্লাহ বয়াতী, সবুজ বয়াতী, জসিম বয়াতী, মনসুর বয়াতী, হামিদ বয়াতী, শামীম বয়াতী, মজনু বয়াতী, উসমান বয়াতী, আনোয়ারা বয়াতী, ফজল করিম বয়াতী ও খোকন বয়াতী।

সহযোগী হিসেবে থাকছে চর্চা সাহিত্য আড্ডা, উদীচী শিল্পীগোষ্ঠী, ঝংকার শিল্পীগোষ্ঠী, আব্দুল মজিদ তালুকদার শিল্পীগোষ্ঠী, মঙ্গলঘর পরিসর ও প্রাণে প্রাণ বইকুঞ্জ। মিডিয়া পার্টনার—কেন্দুয়া প্রেসক্লাব, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাব ও কেন্দুয়া উপজেলা মিডিয়া ক্লাব। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, “এই কিচ্ছা উৎসব কেবল বিনোদন নয়—এটি আমাদের লোকসংস্কৃতি ও ঐতিহ্যের শেকড়ে ফেরার প্রয়াস। কিচ্ছা বয়াতীদের কণ্ঠে আবারও ফিরে আসবে বাংলার গল্প, গান ও জীবনের স্পন্দন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

কেন্দুয়ায় প্রথম বৃহত্তর কিচ্ছা উৎসব। লোকসংস্কৃতির শেকড়ে ফেরার আহ্বান

প্রকাশের সময় : ০৪:৩৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫