ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বগুড়ায়

  • বগুড়া প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : ০১:৪২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

ছবি সংগৃহিত

বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের অভিযানে ১৩ কেজি গাঁজাসহ মো. আব্দুল আজিজ (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বিকেলে শিবগঞ্জ উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের মুরাদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আব্দুল আজিজ লালমনিরহাট জেলার তেলীপাড়া গ্রামের মৃত ফুল মামুন এর ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

কুড়িগ্রাম থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে ককশীটে মাছের আড়ালে গাঁজা নিয়ে যাওয়া হচ্ছে। এমন খবরে সোমবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় শিবগঞ্জ উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের মুরাদপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ওই বাসের একটি ককশীটের বক্সের মধ্যে মাছ ও বরফ দিয়ে বিশেষ কৌশলে সাদা পলিথিনে মোড়ানো ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহা. জিললুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আব্দুল আজিজকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায় মামলা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

নেত্রকোণার মদনে পরীক্ষা কেন্দ্রে অবাধে নকলের অভিযোগ:

১৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বগুড়ায়

প্রকাশের সময় : ০১:৪২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫