ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় ধানক্ষেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

  • বগুড়া প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : ০১:৪৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

ছবি সংগৃহিত

বগুড়ায় ধানক্ষেত থেকে জহুরুল ইসলাম (৪৫) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মাথায় একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার ভোরে সদর উপজেলার হাজরাদিঘী এলাকার তালুকদার পাড়া থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।নিহত জহুরুল ইসলাম ওই এলাকার শ্বশুরবাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করতেন। তিনি স্থানীয়ভাবে বেকারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ১১টার দিকে একটি ফোন কল পেয়ে বাড়ি থেকে বের হন জহুরুল ইসলাম। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

পরদিন ভোরে হাজরাদিঘী তালুকদার পাড়ার একটি ধানক্ষেতে তাঁর মরদেহ দেখতে পান স্থানীয়রা। তারা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। নিহতের মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরও জানান, ঘটনার রহস্য উদঘাটনে জেলা পুলিশ ও ডিবির একাধিক টিম মাঠে কাজ করছে। খুব দ্রুতই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।এদিকে, নিহত জহুরুল ইসলামের পরিবার ও স্থানীয়রা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

বগুড়ায় ধানক্ষেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০১:৪৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫