ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের তিন বিভাগে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা

  • সিলেট প্রতিনিধী
  • প্রকাশের সময় : ০১:৫০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

ছবি সংগৃহিত

চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগে বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়াও সারা দেশে রাতের তাপমাত্রা বাড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন মায়ানমার উপকূলীয় এলাকায় লঘুচাপটি বিরাজমান রয়েছে।

এটি উত্তর-উত্তরপশ্চিম বরাবর মায়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে— এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের তিন বিভাগে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা

প্রকাশের সময় : ০১:৫০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫