ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

৯ নভেম্বর থেকে মাদ্রাসার ৮ম শ্রেণির রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড শুরু

ছবি সংগৃহিত

আগামী ৯ নভেম্বর থেকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন ২০২৫ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড অনলাইনে ডাউনলোড করা যাবে। যা চলবে ২০ নভেম্বর পর্যন্ত। এসময়ের মধ্যে প্রতিটি মাদ্রাসা নিজস্ব আইডি ব্যবহার করে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড ইএসআইএফ লিংকের মাধ্যমে (www.ebmeb.gov.bd) ডাউনলোড ও প্রিন্ট করতে পারবে।

মাদ্রাসা বোর্ড থেকে আরও জানানো হয়েছে, যেসব শিক্ষার্থী অনলাইন জন্মনিবন্ধন নম্বর দেওয়া হয়নি, তাদের রেজিস্ট্রেশন নম্বর ইস্যু করা হয়নি।
এ ক্ষেত্রে জন্মনিবন্ধন নম্বর যুক্ত করলে রেজিস্ট্রেশন নাম্বার ইস্যু করা হবে এবং ফি দিতে হবে না। আর ৮ম–২০২৫ সালের রেজিস্ট্রেশন ৬ষ্ঠ–২০২৩ সালের ডাটাবেজের মাধ্যমে সম্পন্ন হয়েছে, তাই ৬ষ্ঠ শ্রেণির তথ্য সংশোধন করা হলে তা স্বয়ংক্রিয়ভাবে ৭২ ঘণ্টার মধ্যে অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশনেও হালনাগাদ হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন কার্ডে থাকা কিউআর কোড স্ক্যান করে অনলাইনে কার্ড যাচাই ও প্রিন্ট করতে পারবে, এমনকি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ছাড়াও একাধিকবার প্রিন্ট করা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

৯ নভেম্বর থেকে মাদ্রাসার ৮ম শ্রেণির রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড শুরু

প্রকাশের সময় : ০১:৫৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫