
ছবি সংগৃহিত
দেশের ক্রীড়াঙ্গনে আলোচনায় এসে গেল-করপোরেট জগতের নারী রুবাবা দৌলা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হয়েছেন। অনেক আগেই তিনি পরিচালক হয়েছেন, কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা ছিল না।
তবে চারদিকে আলোচনা ছিল রুবাবা দৌলা বিসিবির পরিচালক। অবশেষে গতকাল বিসিবির সভায় পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন রুবাবা দৌলা। বিসিবিতে তিনি প্রথম কোনো নারী, যিনি পরিচালক পদে যোগ দিয়েছেন।
জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধি হিসেবে তাকে মনোনীত করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে বিসিবিতে দুজনকে মনোনীত করা হয়েছিল। একজন মনোনীত হওয়ার পরই তাকে নিয়ে বিতর্ক ওঠে।
রাজনৈতিক বিতর্কের কারণে ইসফাক আহসানকে পদত্যাগ দেখিয়ে তার জায়গায় রুবাবা দৌলাকে মনোনয়ন দেওয়া হয়। বিসিবির নির্বাচন হয়ে গেছে ৬ অক্টোবর। নির্বাচিত নতুন কমিটির সভাও হয়েছে। কিন্তু সে সভায় তার যোগ দেওয়া হয়নি। কিছু আনুষ্ঠানিকতা বাকি রয়ে গিয়েছিল। সেটি সম্পন্ন হওয়ায় গতকালই তিনি প্রথম বার বিসিবির সভায় যোগ দিয়েছেন।
পরবর্তী সময় তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি হিসেবেও ২০০৯-২০২৫ পর্যন্ত দায়িত্ব পালন করেন। তার সময়ে তিনি ব্যাডমিন্টনকে আরও শক্ত অবস্থানে নিয়ে যেতে কাজ করেছেন। বিকেএসপিতে ব্যাডমিন্টন অন্তর্ভুক্ত করার উদ্যোগ তার সময়ের।
বেঙ্গল নিউজ ডেক্স 








