ঢাকা ১২:৪২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীকে ফেরাতে না পেরে প্রেমিককে হত্যা, স্বামী গ্রেফতার চট্টগ্রামে

চট্টগ্রামে প্রবাসী স্বামীকে তালাকের নোটিশ পাঠিয়েছিলেন স্ত্রী। এতে ক্ষুব্ধ হয়ে দেশে ফিরে আসেন স্বামী জাহিদ। স্ত্রীকে ফেরানোর চেষ্টা ব্যর্থ হলে ক্ষোভে স্ত্রীর সঙ্গে সম্পর্ক থাকা প্রেমিক হাসিবকে কুপিয়ে হত্যা করেন তিনি। গত সোমবার দুপুরে নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত হাসিব (২৫), একই থানার আতুরার ডিপু জাঙ্গালপাড়া মাস্টার বাড়ি এলাকার বাসিন্দা। তিনি নগরের ২ নম্বর গেট এলাকায় একটি রেস্টুরেন্টে চাকরি করতেন। নিহত হাসিবের বড় ভাই ইমরান থানায় হত্যা মামলা করেছেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, প্রবাসী জাহিদের স্ত্রীর সঙ্গে একই এলাকার হাসিবের পরিচয় হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কয়েক মাস আগে ওই নারী প্রবাসী স্বামীকে তালাকের নোটিশ পাঠান। তালাকের খবর পেয়ে জাহিদ গত সপ্তাহে দেশে ফিরে স্ত্রীকে ফেরানোর চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন।

তিনি বলেন, গত সোমবার কৌশলে হাসিবকে চা খাওয়ার কথা বলে সঙ্গীত আবাসিক এলাকায় ডেকে নেন জাহিদ। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে জাহিদ ধারালো অস্ত্র দিয়ে হাসিবকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেন। ঘটনার ১০ ঘণ্টার মধ্যে সোমবার দিবাগত রাতে নগরের মৌলভী পুকুর পাড় এলাকা থেকে জাহিদকে গ্রেফতার করে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

স্ত্রীকে ফেরাতে না পেরে প্রেমিককে হত্যা, স্বামী গ্রেফতার চট্টগ্রামে

প্রকাশের সময় : ০৪:২৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫