পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, একাধিক মামলার এজাহারভুক্ত পলাতক আসামি বোরহান উদ্দিনকে গতকাল বিকেল চারটার দিকে অরুয়াইল বাজার থেকে সরাইল থানার পুলিশ গ্রেপ্তার করে। তাঁকে রাখা হয় অরুয়াইল অস্থায়ী পুলিশ ফাঁড়িতে। এরপর থেকে ফাঁড়ির সামনে বোরহানের পক্ষের লোকজন জড়ো হতে থাকেন।
সন্ধ্যা ছয়টার দিকে কয়েকজন পুলিশ সদস্য সিএনজিচালিত দুটি অটোরিকশা ভাড়া করে বোরহানকে নিয়ে উপজেলা সদর থানার দিকে রওনা হন। এ সময় বোরহান উদ্দিনের ছোট তিন ভাই সাবেক ইউপি সদস্য গাজী বাহার উদ্দিন, গিয়াস উদ্দিন ও রেহান উদ্দিনের নেতৃত্বে শতাধিক লোক পুলিশের ওপর হামলা চালিয়ে বোরহান উদ্দিনকে ছিনিয়ে নেন।