ঢাকা ১২:৪২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় এক পরিবারের পাঁচজন নিহত কক্সবাজারে

ছবি সংগৃহিত

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী মারছা বাস ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

বুধবার সকাল ৯টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্পের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে চারজন নারী ও একজন শিশু রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালান। আহতদের চকরিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, বাস ও মাইক্রোবাস দুটি বিপরীত দিক থেকে আসার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধার করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

সড়ক দুর্ঘটনায় এক পরিবারের পাঁচজন নিহত কক্সবাজারে

প্রকাশের সময় : ১২:৫২:০৪ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫