ঢাকা ১২:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাকচাপায় নিহতের ঘটনায় মামলা নোয়াখালীতে

ছবি সংগৃহিত

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকশার চালক ও যাত্রীসহ ৬ জন নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। একই সঙ্গে ট্রাকচালক আব্দুর জাহেরকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহতরা হলেন, অটোরিকশা চালক খোরশেদ আলম খোকন, নোয়াখালী কলেজের তৃতীয় বর্ষের ছাত্র তানিম হাসান, ছাত্রী ইসরাত জাহান, বিবি কুলসুম, জান্নাত ও মো. সুমন।

বুধবার সকালে নিহত খোকনের ছেলে বাদী হয়ে সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়ের করেন।এর আগে মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার কবিরহাট-টু-বসুরহাট সড়কের আলিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুপুর ১টার দিকে মাইজদী থেকে ৫ যাত্রী নিয়ে বসুরহাটের উদ্দেশ্যে রওনা দেয় সিএনজিটি। পথে সিএনজির সামনের এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারায় এবং সড়কের বিপরীত পাশে চলে যায়। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিটিকে চাপা দিয়ে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যায়।

এতে সিএনজি চালকসহ ৪ জন যাত্রী ঘটনাস্থলে মারা যায়। পরে ২ জনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

দুর্ঘটনার প্রায় সোয়া ২ ঘণ্টা পর অভিযুক্ত ট্রাক চালককে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের চিশতিয়া দরবার শরীফের সামনে থেকে আটক করে কবিরহাট থানার পুলিশ।
গ্রেপ্তার জাহের লক্ষীপুর জেলার চরবাদাম ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের পূর্ব চরশিতা গ্রামের বাসিন্দা।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীন মিয়া বলেন, ‘এ ঘটনায় ট্রাক চালককে আসামি করে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরের দিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

ট্রাকচাপায় নিহতের ঘটনায় মামলা নোয়াখালীতে

প্রকাশের সময় : ০১:০০:২২ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫