ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে পিকআপের ধাক্কায় এক জন নিহত

ঝিনাইদহে দ্রুতগামী পিকআপভ্যানের ধাক্কায় আবুবকর কল্লোল (৩০) নামে একজন শ্যালো ইঞ্জিনচালিত আলমসাধু চালক নিহত হয়েছেন।

বুধবার সকালে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।নিহত আবুবকর কল্লোল চুয়াডাঙ্গা সদর উপজেলার জিবনে গ্রামের মীর আবুল কাশেমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আলমসাধু চালক কল্লোল মাছ নিয়ে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ডাকবাংলা বাজার পার হলে একটি দ্রুতগামী পিকআপভ্যান আলমসাধুকে ধাক্কা দিয়ে চলে যায়।

এসময় কল্লোল সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে আরাপপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

আরাপপুর হাইওয়ে থানার ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পিকআপ ভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

ঝিনাইদহে পিকআপের ধাক্কায় এক জন নিহত

প্রকাশের সময় : ০১:১৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫