ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজ অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

ছবি সংগৃহিত

বগুড়ার শাজাহানপুরে মহাসড়কের পাশ থেকে মোফাজ্জল হোসেন মোফা (৫২) নামে ব্যাটারিচালিত এক অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) ভোরে উপজেলার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক অফিস-সংলগ্ন সড়কে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা থানায় খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৪টার দিকে তিনি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে নিখোঁজ ছিলেন মোফাজ্জল। বুধবার সকালে মরদেহ উদ্ধারের খবর পেয়ে তার পরিচয় নিশ্চিত করেন স্বজনেরা।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন,‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি পূর্বশত্রুতার জের ধরে হত্যাকাণ্ড। নিহত ব্যক্তির গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন বা কাটা দাগ রয়েছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

নিখোঁজ অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০১:৪৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫