ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার কক্সবাজারের টেকনাফে

ছবি সংগৃহিত

কক্সবাজারের টেকনাফে উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহবায়ক ও সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইউনুস মেম্বারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মো. ইউনুস সাবরাং চান্দলী পাড়ার হাছন আলীর ছেলে এবং সাবরাং ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে টেকনাফের হ্নীলা হাইওয়ে সড়ক সংলগ্ন রঙিখালি ব্রিজের পাশে নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হ্নীলার বাসিন্দা আলী হোসেন জানান, বুধবার সকালে লেদা বাজার যাওয়ার পথে রঙিখালি ব্রিজে শতশত মানুষের ভিড় দেখা যায়। পরে তিনি দেখেন, একটি মরদেহ ব্রিজের পূর্ব পাশে নিচে পড়ে রয়েছে। স্থানীয়দের ধারণা, মরদেহটি সাবরাং ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ইউনুস মেম্বারের।

তিনি আরও জানান, ইউনুস মেম্বার টেকনাফ উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহবায়ক ও সাবরাং ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, বুধবার বেলা ১১ টার দিকে মো. ইউনুস মেম্বারের মরদেহ রঙিখালি ব্রিজের পূর্ব পাশ থেকে পুলিশ উদ্ধার করেন। উদ্ধারের পরে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার কক্সবাজারের টেকনাফে

প্রকাশের সময় : ০২:০৫:২২ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫