ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুই রোহিঙ্গা নারী পাসপোর্ট করতে এসে আটক

ছবি সংগৃহিত

চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে এসে আটক হয়েছেন দুই রোহিঙ্গা নারী। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করা হয়। চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের হিসাবরক্ষক উত্তম চন্দ্র জানান, ‘মঙ্গলবার দুপুরে দুই নারী পাসপোর্টের জন্য অফিসে যান এবং ডিএডি জাহাঙ্গীর আলমের কক্ষে প্রবেশ করেন। জাহাঙ্গীর আলম তাদের কিছু প্রশ্ন করলে তারা সন্তোষজনক উত্তর দিতে পারেননি।

সন্দেহ হলে বিস্তারিত জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা রোহিঙ্গা সম্প্রদায়ের সদস্য এবং বাংলা ভাষায় সঠিকভাবে কথা বলতে পারেন না।পরিস্থিতি বুঝে অফিস কর্তৃপক্ষ বিষয়টি চাঁদপুর সদর মডেল থানা পুলিশকে জানায়। পরে পুলিশ এসে দুই নারীকে আটক করে থানায় নিয়ে যায়।

তবে দুই নারী কীভাবে ও কার মাধ্যমে চাঁদপুরে এসেছেন- সে বিষয়ে জিজ্ঞাসা করলে তারা কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

দুই রোহিঙ্গা নারী পাসপোর্ট করতে এসে আটক

প্রকাশের সময় : ০২:০৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫