ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুল বলেন নির্বাচন বাধাগ্রস্ত করতে এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে

  • বেঙ্গল নিউজ ডেক্স
  • প্রকাশের সময় : ১২:২৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

ছবি সংগৃহিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে বিএনপি–মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে গুলির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতেই এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে।

মির্জা ফখরুল গতকাল বুধবার এক বিবৃতিতে এসব কথা বলেন। এরশাদ উল্লাহসহ অন্যদের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন তিনি।

একই সঙ্গে গুলিতে আহত ব্যক্তিদের আশু সুস্থতা কামনা করেছেন তিনি।এরশাদ উল্লাহ গণসংযোগকালে গতকাল বিকেলে দুষ্কৃতকারীদের গুলিতে আহত হয়ে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবার দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে।

দুষ্কৃতকারীদের নির্মম হামলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত এরশাদ উল্লাহসহ আরও একাধিক ব্যক্তি গুলিবিদ্ধের ঘটনা সেই অপতৎপরতারই নির্মম বহিঃপ্রকাশ।

বর্তমান অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতেই এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, তাই এসব দুষ্কৃতকারীকে কঠোর হাতে দমনের বিকল্প নেই।

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশের মানুষের জানমাল রক্ষায় দলমত-নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নইলে ওত পেতে থাকা দুষ্কৃতকারীরা মাথাচাড়া দিয়ে দেশের অস্তিত্ব বিপন্ন করতে মরিয়া হয়ে উঠবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

নেত্রকোণার মদনে পরীক্ষা কেন্দ্রে অবাধে নকলের অভিযোগ:

মির্জা ফখরুল বলেন নির্বাচন বাধাগ্রস্ত করতে এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে

প্রকাশের সময় : ১২:২৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫