ঢাকা ০৩:২২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের বাধা জামায়াতসহ ৮ দলের গণমিছিলে

  • বেঙ্গল নিউজ ডেক্স
  • প্রকাশের সময় : ০১:২১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

ছবি সংগৃহিত

অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ ও নভেম্বরে গণভোটসহ পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামীসহ আট সমমনা দলের পদযাত্রা পুলিশের বাধার মুখে পড়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর মৎস্য ভবন এলাকার সামনে পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়েন তারা। পরে তাদের একটি প্রতিনিধিদল পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যমুনার উদ্দেশে রওনা হয়।

এর আগে, এ দিন প্রথমে শাপলা চত্বর এলাকায় জড়ো হন জামায়াতসহ আট দলের নেতাকর্মীরা। এরপরই পল্টন অভিমুখে পদযাত্রা করেন তারা। পদযাত্রায় জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আট দলের নেতাকর্মীরা অংশ নেন। পদযাত্রা নিয়ে পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে দলগুলো।

পদযাত্রায় যোগ দিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নেতারা। পদযাত্রা শেষে প্রধান উপদেষ্টা বরাবর পাঁচ দফা দাবিতে স্মারকলিপি দেবে দলগুলো।

তাদের পাঁচ দফা দাবি হলো— জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও ওই আদেশের ওপর নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন; আগামী জাতীয় নির্বাচনে উভয়কক্ষে বা উচ্চকক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ‘ফ্যাসিস্ট’ সরকারের সব জুলুম–নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং ‘স্বৈরাচারের দোসর’ জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

নেত্রকোণার মদনে পরীক্ষা কেন্দ্রে অবাধে নকলের অভিযোগ:

পুলিশের বাধা জামায়াতসহ ৮ দলের গণমিছিলে

প্রকাশের সময় : ০১:২১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫