ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ, যান চলাচল বন্ধ

  • বেঙ্গল নিউজ ডেক্স
  • প্রকাশের সময় : ০১:৪৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

ছবি সংগৃহিত

নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর পল্টন এলাকা বৃহস্পতিবার সকাল থেকেই বিক্ষোভমুখর হয়ে ওঠে। হাজারো নেতাকর্মীর স্লোগান ও মিছিলের ঢলে পুরো এলাকাজুড়ে তৈরি হয় উত্তেজনাপূর্ণ পরিবেশ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা দক্ষিণ শাখার ব্যানারে সকাল থেকেই দলটির নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন হাতে পল্টনের দিকে অগ্রসর হন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের নির্দেশ জারির পর থেকেই এই দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি।

শুধু জামায়াত নয়, একই দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-র নেতাকর্মীরাও পল্টনে যোগ দেন। বেলা সাড়ে দশটার দিকে মিছিলে নেতৃত্ব দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মিছিলের নেতৃত্ব দেন। ঢাকা দক্ষিণের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে অংশ নেন।

জামায়াতের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন, অন্তর্বর্তী সরকারের মেয়াদে রাজনৈতিক হয়রানি ও গ্রেপ্তার বন্ধ, নির্বাচনে সব দলের সমান অংশগ্রহণ নিশ্চিত করা, ধর্মীয় স্বাধীনতা রক্ষা, এবং রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে বাধাহীনতা নিশ্চিত করা।

পল্টন এলাকায় সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ, যান চলাচল বন্ধ

প্রকাশের সময় : ০১:৪৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫