ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ধানক্ষেতে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ নওগাঁয়

  • নওগাঁ প্রতিনিধী
  • প্রকাশের সময় : ০৩:৫৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

নওগাঁর রাণীনগর উপজেলায় ধানক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে উপজেলার হরিপুর গ্রামের রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান। তিনি জানান, সকালে হরিপুর গ্রামের লোকজন আবাদপুকুর বাজারে যাওয়ার সময় ধানের ক্ষেতে এক যুবকের মরদেহ দেখতে পান।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

ওসি আরও বলেন, মরদেহ উদ্ধারের সময় শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের নাম-পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

ধানক্ষেতে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ নওগাঁয়

প্রকাশের সময় : ০৩:৫৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫