ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টাকে পাঁচ দাবিতে জামায়াতসহ ৮ দলের স্মারকলিপি

  • বেঙ্গল নিউজ ডেক্স
  • প্রকাশের সময় : ০৪:০৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

ছবি সংগৃহিত

গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ৮টি রাজনৈতিক দল।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে আট দলের প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে এই স্মারকলিপি জমা দেন।

এর আগে, সকালে মতিঝিল শাপলা চত্বর এলাকায় জড়ো হন জামায়াতসহ আট দলের নেতাকর্মীরা। তারা পদযাত্রা নিয়ে পল্টন মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সেখান থেকে স্মারকলিপি দিতে দুপুর সাড়ে ১২টার দিকে যমুনার দিকে পদযাত্রা শুরু করেন আটটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

মৎস্য ভবন এলাকায় পৌঁছালে পদযাত্রাটি পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেলসহ আট দলের প্রতিনিধিরা স্মারকলিপি দিতে প্রধান উপদেষ্টার বাসভবনে যান।

তাদের দাবিগুলো হলো

১. নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি।

২. অন্তর্বর্তী সরকারের মেয়াদে রাজনৈতিক হয়রানি ও গ্রেফতার বন্ধ করা।

৩. নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা।

৪. ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা।

৫. রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে বাধাহীনতা নিশ্চিত করা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

প্রধান উপদেষ্টাকে পাঁচ দাবিতে জামায়াতসহ ৮ দলের স্মারকলিপি

প্রকাশের সময় : ০৪:০৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫