ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণায় অবৈধ বালু উত্তোলন ঠেকাতে যৌথ অভিযান জব্দ নৌকা

নেত্রকোণায় অবৈধ বালু উত্তোলন ঠেকাতে যৌথ অভিযান, জব্দ নৌকা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন রোধে নেত্রকোণায় অভিযান চালিয়েছে যৌথবাহিনী। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ইঞ্জিন চালিত  একটি নৌকা, বালু উত্তোলনের তিনটি মেশিন ও কিছু পাইপ, জব্দ করা হয়েছে।

মঙ্গলবার মধ্য রাত থেকে বুধবার ভোর নাগাদ দুর্গাপুরের গাওকান্দিয়া ফেরিঘাট থেকে রামবাড়ি খাল ও তাতিরকোণা এলাকায় সোমেশ্বরী ও কংশ নদীতে এই অভিযান চালানো হয় বলে জানান, জেলা প্রশাসক বনানী বিশ্বাস। অভিযানে  সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেয়ার কথা জানিয়ে জেলা প্রশাসক বলেন, কিছু অসাধু লোকজন গোপনে রাতের আঁধারে নদী থেকে অবৈধভাবে বালু   উত্তোলন করে আসছে।এমন সংবাদে সেখানে  আইন- শৃংখলা বাহিনীকে সাথে নিয়ে  অভিযান চালায় স্থানীয় প্রশাসন।

এসময় গাওকান্দিয়া ইউনিয়নের করুণা বাজার এলাকায় সোমেশ্বরী নদী থেকে একটি বালুবাহী নৌকা জব্দ করা হয়। নৌকাটিতে কিছু বালু, তিনটি বালু তোলার মেশিন, পাইপ ও নোঙর  পাওয়া যায়। পরে এসব জব্দ করা হয়। তখন অভিযান টের পেয়ে নৌকায থাকা লোকজন পালিয়ে যান।  জেলা প্রশাসক বলেন, নৌকায় থাকা বালু, মেশিনপত্র দেখে  অনুমান করা যায়, গতকাল বা তারও আগে থেকে ওই নৌকা ব্যবহার করেই নদী থেকে বালু তোলা হচ্ছিল। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলেন, জেলা প্রশাসক। 

লাভলু পাল চৌধুরী  নেত্রকোণা প্রতিনিধি 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

নেত্রকোণার মদনে পরীক্ষা কেন্দ্রে অবাধে নকলের অভিযোগ:

নেত্রকোণায় অবৈধ বালু উত্তোলন ঠেকাতে যৌথ অভিযান জব্দ নৌকা

প্রকাশের সময় : ০৯:০২:১৩ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫