ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ দুইজন নিহত

  • বগুড়ার প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৪:০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

বগুড়ায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ফাহাদ (২০) নামের কলেজ ছাত্রসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) রাতে শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের রানীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহাদ আশেকপুর ইউনিয়নের রানীরহাট এলাকার আব্দুল লতিফের ছেলে। সে বগুড়া সরকারি শাহ্ সুলতান কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। নিহত অপরজনের নাম সাইফুল ইসলাম নয়ন (৪৫)। তিনি কাহালু উপজেলার রমজান আলীর ছেলে।

আহতরা হলেন-বগুড়া সদর উপজেলার চেলোপাড়া এলাকার সবেদ আলী সরদারের ছেলে হানিফ (৭০), শাজাহানপুর উপজেলার জোড়া দক্ষিণপাড়ার তৌহিদুল ইসলামের ছেলে শিয়াবুর রহমান সৈকত (১৫)। আহত আরও দুইজনের পরিচয় জানা যায়নি।

কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ফাহাদের মৃত্যু হয়। আর নয়ন বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দুর্ঘটনায় জড়িত সিএনজি ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ দুইজন নিহত

প্রকাশের সময় : ০৪:০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫