ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর উত্তরায় গাড়ির ধাক্কায় এক জন নিহত

রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় ইউসুফ হোসেন (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ শনিবার ভোর চারটার দিকে উত্তরার বিএনএস ফ্লাইওভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইউসুফ হোসেন মাছ ব্যবসায়ী ছিলেন। দুর্ঘটনার সময় তিনি মাছ নিয়ে যাচ্ছিলেন।

হাসপাতালে নিয়ে আসা ইউসুফ হোসেনের বোনজামাই সাইদুল ইসলাম বলেন, ইউসুফ ভ্যানে করে মাছ বিক্রি করেন। ভোর সোয়া চারটার দিকে মাছ নিয়ে উত্তরার আজমপুর বিএনএস ফ্লাইওভারের পাশ দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি গাড়ি তাঁকে ধাক্কা দিয়ে ফেলে চলে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ইউসুফের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর উত্তরায় গাড়ির ধাক্কায় এক জন নিহত

প্রকাশের সময় : ১১:৩৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫