ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের ঝুঁকি তৈরি করেছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে

ছবি সংগৃহিত
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ইস্তাম্বুলে অনুষ্ঠিত আলোচনা অচলাবস্থায় পড়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ। এর আগে উভয় দেশ একে অপরের বিরুদ্ধে সীমান্তে সংঘর্ষের অভিযোগ তোলে, যা কাতার-সংশ্লিষ্ট যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের ঝুঁকি তৈরি করেছে।
শুক্রবার (৭ নভেম্বর) সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তুরস্ক ও কাতারকে আলোচনায় মধ্যস্থতার জন্য ধন্যবাদ জানিয়ে এক বিবৃতিতে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে করা ২০২১ সালের দোহা শান্তি চুক্তির প্রতিশ্রুতি অনুযায়ী আফগান তালেবান সরকার ‘সন্ত্রাসবাদ’ দমনে ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, আমরা আফগান জনগণ বা প্রতিবেশী দেশগুলোর স্বার্থবিরোধী এমন কোনো পদক্ষেপকে সমর্থন করব না।
তিনি আরও বলেন, ইসলামাবাদ আফগানদের জন্য শান্তি ও সৌহার্দ্য কামনা করে যাচ্ছে, তবে নিজের জনগণ ও সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এক বিবৃতিতে আফগান কর্মকর্তা জানান, যৌথ আলোচনার মধ্যেই আফগান-পাকিস্তান সীমান্তে দুই দেশের বাহিনীর সংঘর্ষে চারজন আফগান বেসামরিক নাগরিক নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

নেত্রকোণার মদনে পরীক্ষা কেন্দ্রে অবাধে নকলের অভিযোগ:

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের ঝুঁকি তৈরি করেছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে

প্রকাশের সময় : ০২:১৪:১৯ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫