ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ–সংশ্লিষ্ট চারজনকে গ্রেপ্তার সিলেটে

  • সিলেট প্রতিনিধী
  • প্রকাশের সময় : ১১:৩৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

সিলেটে কার্যক্রম–নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

এই চারজন হলেন সিলেট মহানগর ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য মো. ওমর ফারুক (২৪), সিলেট নগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান (৪০), ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি জয়নাল আহমেদ (৫২) ও ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য আবদুর রশিদ (৩৯)।

পুলিশ কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গত শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার সকালে নগরের মির্জাজাঙ্গাল এলাকায় নিষিদ্ধ–ঘোষিত ছাত্রলীগ ঝটিকা মিছিল করে। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

এদিকে শুক্রবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবু সুফিয়ানকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাঁকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেফাজতে রাখা হয়। সেখান থেকে তাঁকে সিলেট কোতোয়ালি থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শনিবার জালালাবাদ থানার পনিটুলা এলাকায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য আবদুর রশিদকে গ্রেপ্তার করে জালালাবাদ থানা-পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগ–সংশ্লিষ্ট চারজনকে গ্রেপ্তার সিলেটে

প্রকাশের সময় : ১১:৩৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫