ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তারের পর ছিনিয়ে নেওয়ার অভিযোগ গাজীপুরে

গাজীপুরের শ্রীপুর উপজেলায় গ্রেপ্তারের পর পুলিশের কাছ থেকে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে স্বজন ও সহযোগীরা ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া আনসার রোড এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনিয়ে নেওয়া ব্যক্তির নাম মনির হোসেন (৩৫)। তিনি ধনুয়া কাছারিপাড়া এলাকার গুজরত আলীর ছেলে এবং গাজীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। পুলিশের তথ্যমতে, তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা আছে।

আসামি ছিনিয়ে নেওয়ার খবর পেয়ে পুলিশের অতিরিক্ত দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। রাত সোয়া ১১টা পর্যন্ত মনির হোসেনকে আবার ধরতে এবং হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্তে অভিযান চলছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তারের পর ছিনিয়ে নেওয়ার অভিযোগ গাজীপুরে

প্রকাশের সময় : ১২:০৮:২৭ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫