ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে বিআরটি প্রকল্পের সেতুর নিচে যুবকের মরদেহ

গাজীপুরের টঙ্গীতে উড়াল সেতুর নিচে অজ্ঞাত (৩২) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎আজ রবিবার সকাল নয়টার দিকে বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের উড়াল সেতুর টঙ্গী স্টেশন রোড অংশের নিচে মরদেহটির সন্ধান মিলে।

থানার উপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিছেন।

‎‎স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রবিবার সকালে স্থানীয় লোকজন বিআরটি প্রকল্পের উড়াল সেতুর নিচে ওই যুবকের মরদেহটি দেখতে পায়ন। পরে পুলিশকে খবর পাঠালে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এই যুবককে দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যা করে মরদেহটি সেতুর নিচে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

‎টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুন অর রশিদের ভাষ্য, যুবকের পরিচয় সনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যদের খবর পাঠানো হয়েছে।

আঙুলের ছাপ নিয়ে পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রায়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

গাজীপুরে বিআরটি প্রকল্পের সেতুর নিচে যুবকের মরদেহ

প্রকাশের সময় : ১২:৪০:০৭ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫