ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত, আহত ২

ছবি সংগৃহিত

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় যাত্রীবাহী বাস ও ইজিবাইকের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

রবিবার সকাল ৮টার দিকে উপজেলার কাপাশহাটিয়া হাজী আরশাদ আলী কলেজের পাশে এ দুর্ঘটনা ঘটে।নিহত সোহাগী খাতুন (৪৯) হরিণাকুন্ডুর শাখারীদহ গ্রামের মৃত উমবাত আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী গোল্ডেন লাইনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সোহাগী খাতুন নিহত হন। এতে ইজিবাইকচালকসহ আরও দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, নিহতের লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হলেও চালক ও সহকারী পলাতক রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত, আহত ২

প্রকাশের সময় : ০১:০৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫