ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় নারীর পা বিচ্ছিন্ন নারায়ণগঞ্জে

নারায়ণগঞ্জের সাইনবোর্ড-চাষাড়া লিংক রোডে সড়ক দুর্ঘটনায় এক নারী গুরুতর আহত হয়েছেন। রবিবার (৯ নভেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের জলকুড়ি বাসস্ট্যান্ড আন্ডারপাসের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। এতে ওই নারীর পা বিচ্ছিন্ন হয় বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়,  সাইনবোর্ড থেকে চাষাড়ামুখী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেলের দুই আরোহীর একজন নারী ছিটকে পড়ে যান। এসময় কাভার্ডভ্যানটির চাকা তার ডান পায়ের ওপর দিয়ে গেলে হাঁটুর নিচ থেকে পা বিচ্ছিন্ন হয়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় পথচারীরা দ্রুত আহত নারীকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতাল পাঠান। পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও মোটরসাইকেলটি জব্দ করে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে এই দুর্ঘটনাটি ঘটে। এ সময় মোটরসাইকেলের নারী গুরুতর আহত হয়। দুর্ঘটনায় নেতার পা বিচ্ছিন্ন হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতাল পাঠানো হয়েছে।

মোটরসাইকেল ও কাভার্ডভ্যান দুটিই জব্দ আছে বলেও তিনি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

সড়ক দুর্ঘটনায় নারীর পা বিচ্ছিন্ন নারায়ণগঞ্জে

প্রকাশের সময় : ০১:২৮:০৪ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫