ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে নৈশপ্রহরীর সঙ্গে বাজার পাহারা দিতেন বেলাল, ঘুমন্ত অবস্থায় পিটিয়ে হত্যা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বেলাল হোসেন নামে এক যুবককে ঘুমন্ত অবস্থায় পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মীরেরহাট বাজারে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত বেলাল হোসেন স্থানীয় জয়নাল উকিল বাড়ির আবুল কালামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মীরেরহাট বাজারে প্রায়ই চুরি-ডাকাতির ঘটনা ঘটে। এসব অপরাধে বাধা দিতেন বেলাল। সেই কারণেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে স্থানীয়দের ধারণা। মানসিক প্রতিবন্ধী হলেও বাজারের সবাইকে চিনতেন তিনি। রাতের বেলা বাজারেই অবস্থান করতেন এবং নৈশপ্রহরীর সঙ্গে ঘুরে ঘুরে বাজার পাহারা দিতেন।

শনিবার সকালে বাজারের দক্ষিণ পাশে পাকা মেঝেতে কম্বল মোড়ানো অবস্থায় তার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। গাছের টুকরো দিয়ে পেটানোর কারণে তার কান ছিঁড়ে যায় এবং মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়।

মীরেরহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি জামশেদ আলম বলেন, বাজারে চুরি-ডাকাতির পাশাপাশি মাদক ব্যবসাও চলে। শনিবার রাতে বাজারে সিএনজি চালক সমিতির উদ্যোগে সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়, যা শেষ হয় রাত ১টার দিকে। ধারণা করা হচ্ছে, এরপর গভীর রাতে বেলালকে হত্যা করা হয়। তিনি রাতে হাঁটাহাঁটি করে চিৎকার করতেন, যাতে অপরাধীরা সুযোগ পেত না। হয়তো সেই কারণেই তাকে হত্যা করা হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মজিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেলালকে ঘুমন্ত অবস্থায় হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রামে নৈশপ্রহরীর সঙ্গে বাজার পাহারা দিতেন বেলাল, ঘুমন্ত অবস্থায় পিটিয়ে হত্যা

প্রকাশের সময় : ০১:৫২:৪৯ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫