ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুল বলেন নির্বাচনের আগে গণভোট নয়, ভোটের দিনেই গণভোট হবে

ছবি সংগৃহিত

ঠাকরগাঁওয়ে এক মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সাধারণ মানুষ নির্বাচনের আগে গণভোটের বিষয়ে বিভ্রান্তি বা চাপের শিকার হতে চায় না। তিনি বলেন, মানুষ ভোটের দিনই নিজের ভোটের অধিকার প্রয়োগ করবে, বাইরে থেকে চাপ বা বিভিন্ন তত্ত্ব বোঝার ক্ষমতা তাদের নেই। তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক গোষ্ঠী শিক্ষিত মানুষদের আড়াল করে আমাদের ওপর চাপ সৃষ্টি করছে, যা জনগণ বোঝে না।

রবিবার দুপুরে ঠাকরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় মির্জা ফখরুল আরও বলেন, দেশে যে সংকট দেখছেন, তা প্রায়ই পরিকল্পিতভাবে তৈরি করা নাটক। জনগণ এসব বোঝে না, তারা শুধু ভোট দিতে চায়। “আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এই সরকার জনগণের সরকার নয়, জনগণের কষ্ট বোঝে না।”

মহাসচিব আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ন্যায্য দামে ধান বিক্রির ব্যবস্থা করা হবে এবং ফ্যামিলি কার্ডের মাধ্যমে সামাজিক সহায়তা নিশ্চিত করা হবে। তিনি বলেন, “দাড়িপাল্লা আপনাদের চেনা, তারা এখানেও নির্বাচন করছে। এবার আপনাদের বেছে নিতে হবে ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে।”

তিনি ভোটের আবেদন জানিয়ে বলেন, “আগামী নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে আমি আপনাদের কাছে এসেছি। এবারের ভোট আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমার শেষ নির্বাচন, তাই এবারের ভোটে ধানের শীষ মার্কায় সমর্থন চাই। আমরা দেশটাকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসব।”

সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, অর্থবিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, সদর সভাপতি আব্দুল হামিদসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি দিনি সদর উপজেলার চিলাংর ইউনিয়নে আরও একটি মতবিনিময় সভায় যোগ দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

মির্জা ফখরুল বলেন নির্বাচনের আগে গণভোট নয়, ভোটের দিনেই গণভোট হবে

প্রকাশের সময় : ০৩:১২:১১ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫