
ছবি সংগৃহিত
ময়মনসিংহ নগরীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল হয়েছে। আজ সোমবার সকাল আটটার দিকে নগরের দীঘারকান্দা ঢাকা বাইপাস এলাকায় মিছিলটি হয়। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওই মিছিলে ছাত্রলীগের ১৫ থেকে ২০ জন নেতা-কর্মী অংশ নেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, ‘মিছিল হওয়ার খবর আমরা পেয়েছি। তবে কখন মিছিল করেছে, তা এখনো জানতে পারিনি এবং কাউকে আটক করতে পারিনি। আমরা তদন্ত করছি।’
ময়মনসিংহ প্রতিনিধী 








