ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের হাটহাজারীতে খালে ভাসছিল এক ব্যক্তির লাশ

ছবি সংগৃহিত

চট্টগ্রামের হাটহাজারীর একটি খাল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের মুনিয়া পুকুর এলাকার খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে লাশটি উপুড় হয়ে খালে ভাসছিল। সেটি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা থানা-পুলিশকে অবহিত করেন। এরপর পুলিশ এসে লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির নাম-পরিচয় পুলিশ জানতে পারেনি।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়া প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির মুখে আঘাতের চিহ্ন রয়েছে। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সেটি ময়নাতদন্তের পর জানা সম্ভব হবে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রামের হাটহাজারীতে খালে ভাসছিল এক ব্যক্তির লাশ

প্রকাশের সময় : ১১:২৬:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫