ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাইক্রোবাসে তুলে তরুণীকে ধর্ষণের অভিযোগে দুই আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে তুলে নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। গতকাল সোমবার রাতে রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।আজ মঙ্গলবার সকালে র‍্যাব-১১–এর অপারেশন কর্মকর্তা গোলাম মোর্শেদ বিষয়টি বেঙ্গল নিউজ টিভিকে নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বরিশালের মুলাদী উপজেলার উত্তর গাউছিয়া এলাকার শফিক (২৪) এবং তাঁর চাচাতো ভাই রাশেদ। তাঁরা রাজধানীর জিগাতলা এলাকায় বসবাস করেন।

অভিযানের বিষয়ে র‍্যাব আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সদর কোম্পানি নারায়ণগঞ্জের একটি দল গতকাল রাতে ঢাকার গুলশান-১ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আসামি শফিক ও রাশেদকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

মাইক্রোবাসে তুলে তরুণীকে ধর্ষণের অভিযোগে দুই আসামি গ্রেপ্তার

প্রকাশের সময় : ১২:২৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫