ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আটক

ছবি সংগৃহিত

‘১৩ তারিখ ঢাকা যাওয়ার জন্য সকলে প্রস্তুত থাকুন’ লিখে ফেসবুকে পোস্ট দেওয়ার পর ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফারুক হোসেনকে (৬৭) আটক করেছে পুলিশ।

গতকাল সোমবার সন্ধ্যায় ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার মসজিদবাড়ি সড়কে শ্বশুরবাড়ি থেকে তাঁকে আটক করা হয়।

৩ নভেম্বর নিজের ফেসবুক আইডি থেকে দেওয়া একটি পোস্টে ফারুক হোসেন নিজেকে ‘দায়িত্বপ্রাপ্ত জেলা আওয়ামী লীগের সভাপতি’ পরিচয় দিয়ে লেখেন, ‘ফরিদপুর জেলা আওয়ামী লীগের অন্তর্গত সব থানা, পৌরসভা, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো আগামী ১৩ তারিখ ঢাকা যাওয়ার জন্য সকলে প্রস্তুত থাকুন।

১০-১১-১২ তারিখ স্ব স্ব এলাকায় অবস্থান করে মিছিল করুন। বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন—অবৈধ ট্রাইব্যুনাল মানি না মানবো না, শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। অবৈধ, অগণতান্ত্রিক সরকারের পতন হোক, পতন হোক।’ এরপর গতকাল সোমবার তাঁকে আটক করে পুলিশ।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শামছুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ঝিলটুলী এলাকা থেকে ফারুক হোসেনকে আটক করা হয়েছে। তাঁকে কোন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে, সে বিষয়ে আলোচনা চলছে।

প্রসঙ্গত, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় কবে হবে, তা জানা যাবে ১৩ নভেম্বর। গত ২৩ অক্টোবর বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ মামলার রায় কবে হবে, তা জানানোর তারিখ নির্ধারণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আটক

প্রকাশের সময় : ১২:২৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫