ঢাকা ১২:৪২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির তাসনিম জারা বিএনপির ঢাকা-৯ আসনে প্রার্থী হতে চান

ছবি সংগৃহিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়নপত্র বিক্রি করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)৷ রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই মনোনয়নপত্র বিক্রি চলছে। এনসিপির মনোনয়নপত্র কেনা যাবে আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পর্যন্ত।

এনসিপির শীর্ষ পর্যায়ের নেতাদের বেশির ভাগই এখনো দলীয় মনোনয়নপত্র কেনেননি৷ তবে গতকাল সোমবার রাতে ঢাকা-৯ আসনের জন্য মনোনয়নপত্র কিনেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা৷

ঢাকা-৯ সংসদীয় আসনটি সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানা নিয়ে গঠিত৷ বিএনপি ঢাকার বেশির ভাগ আসনে প্রার্থী ঘোষণা করলেও এই আসন ফাঁকা রেখেছে৷ এনসিপি নেত্রী তাসনিম জারার জন্যই আসনটি ফাঁকা রাখা হয়েছে কি না, তা অবশ্য নিশ্চিত হওয়া যায়নি৷

গত বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির মনোনয়নপত্র বিতরণের প্রক্রিয়ার উদ্বোধন করেন দলের মুখ্য সমন্বয়ক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী৷ প্রতিটি মনোনয়নপত্রের মূল্য ১০ হাজার টাকা৷ তবে জুলাই যোদ্ধা এবং স্বল্প আয়ের ব্যক্তিদের জন্য মনোনয়নপত্রের দাম ২ হাজার টাকা৷

এনসিপির কতটি মনোনয়নপত্র বিক্রি হলো, তা এখনই জানাতে চান না নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী৷ তিনি গতকাল প্রথম আলোকে বলেন, মনোনয়নপত্র বিতরণ চলছে৷

অনেক যোগ্য প্রার্থী মনোনয়নপত্র নিচ্ছেন৷ বৃহস্পতিবার পর্যন্ত মনোনয়নপত্র নেওয়া যাবে৷ কত মনোনয়নপত্র নেওয়া হয়েছে, তা পরে জানানো হবে৷জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাছবি: তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে

আখতার হোসেন প্রথম আলোকে বলেন, বিগত সময়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যাঁরা সক্রিয় ছিলেন, সামাজিকভাবে গ্রহণযোগ্য, তরুণ, প্রাজ্ঞ, জুলাই যোদ্ধা ও কোনো না কোনোভাবে সমাজের পিছিয়ে পড়া অংশ—এমন প্রার্থীদের আমরা মনোনয়নের আওতায় নিয়ে আসার চেষ্টা করব৷ ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন পক্ষের অনেকেই যোগাযোগ করছেন৷ তাঁদের বিষয়েও আমরা ইতিবাচক৷

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

এনসিপির তাসনিম জারা বিএনপির ঢাকা-৯ আসনে প্রার্থী হতে চান

প্রকাশের সময় : ১২:৪০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫