ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঝটিকা মিছিলের পর এবার নিষিদ্ধ ছাত্রলীগের মশালমিছিল সিলেটে

  • সিলেট প্রতিনিধী
  • প্রকাশের সময় : ১২:৫০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

ছবি সংগৃহিত

ঝটিকা মিছিলের পর সিলেটে এবার মশালমিছিল করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তিন দিনের ব্যবধানে গতকাল সোমবার রাতে এ মিছিল হয়েছে। মিছিলের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

গতকাল রাত আটটার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকায় এ মশালমিছিল হয়। এর আগে গত শুক্রবার সকালে নগরের মির্জাজাঙ্গাল এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেন জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

ভিডিওতে আরও দেখা যায়, যে ব্যানার ধরে ছাত্রলীগের নেতা-কর্মীরা মশালমিছিল করেন, সেখানে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের নাম লেখা। ব্যানারে ‘হটাও ইউনূস বাঁচাও দেশ’ লেখা ছিল। এ ছাড়া ‘ক্যাঙ্গারু কোর্টে প্রহসনের বিচার মানি না, মানবো না’ লেখা ব্যানারও ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

ঝটিকা মিছিলের পর এবার নিষিদ্ধ ছাত্রলীগের মশালমিছিল সিলেটে

প্রকাশের সময় : ১২:৫০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫