ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত ট্রাকে আগুন

 ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় চলন্ত একটি মিনি ট্রাকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

এতে ওই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার (০৪জুন) উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও দমকল বাহিনী সূত্রে জানা গেছে, রংপুর থেকে গরু নিয়ে একটি মিনি ট্রাক ঢাকায় গিয়েছিল। ঢাকায় গরু নামিয়ে দিয়ে বেশ কিছু যাত্রী নিয়ে ফের রংপুরের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে ট্রাকটি কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় পৌছালে যানজটে আটকা পড়ে।

এসময়ে হঠাৎ ট্রাকের নীচে থাকা ভূর্গস্থ্য গ্যাসের লিকেজ থেকে ট্রাকে ইঞ্জিনে আগুন ধরে যায়। এসময়ে পিছনে থাকা যাত্রী, ট্রাকের চালক ও সহযোগিরা দ্রুত নেমে গিয়ে প্রাণে বেচে যায়। মুহুর্তের মধ্যে আগুন দাও দাও করে জ্বলতে থাকে। খবর পেয়ে কালিয়াকৈর দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন।

এসময়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয়দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কালিয়াকৈর দমকল বাহিনীর ষ্টেশন কর্মকর্তা মো. ইফতেখার রায়হান জানান, ধারনা করা হচ্ছে যানজটের সময় মিনি ট্রাকটি যেখানে দাঁড়িয়েছিল তার নীচে গ্যাসের লিকেজ থেকে আগুন ধরে যায়। আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত ট্রাকে আগুন

প্রকাশের সময় : ১০:৩২:৫৪ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫