ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পরীক্ষা শেষে ছাত্রলীগ কর্মীকে পুলিশে সোপর্দ রাজশাহীতে

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে আবু তাহের নামের এক ছাত্রলীগ কর্মীকে পুলিশের হাতে তুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাঁর বিরুদ্ধে হলে নির্যাতন, হুমকি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থীকে মতিহার থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়। আবু তাহের রুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌমিক সাহার অনুসারী হিসেবে পরিচিত।

প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থী জানান, গতকাল পরীক্ষা শেষে ক্যাম্পাস থেকে বের হওয়ার পথে কয়েকজন শিক্ষার্থী আবু তাহেরকে আটকান। এ সময় তাঁর সঙ্গে আরও দুজন থাকলেও তাঁরা পালিয়ে যান।

পরে শিক্ষার্থীরা তাঁকে ঘিরে ধরে বিভিন্ন অভিযোগের বিষয়ে কৈফিয়ত চান এবং ক্যাম্পাসে ছাত্রলীগের কার্যক্রম চলতে দেওয়া হবে না বলে জানান। একপর্যায়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন আবু তাহেরকে উদ্ধার করে ছাত্রকল্যাণ দপ্তরে নিয়ে যায়।

আবদুল্লাহ আল মাহমুদ জানান, তাহের সম্প্রতি ফেসবুকে আওয়ামী লীগের একটি কর্মসূচি নিয়ে পোস্ট দিয়েছিলেন, যা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছিল।

নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক শিক্ষার্থীকে পুলিশের কাছে সোপর্দ করেছে। তাঁর বিরুদ্ধে শিক্ষার্থীরা কিছু মৌখিক অভিযোগ দিয়েছেন। এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

পরীক্ষা শেষে ছাত্রলীগ কর্মীকে পুলিশে সোপর্দ রাজশাহীতে

প্রকাশের সময় : ১২:৩৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫