
রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৪ নেতা-কর্মীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
আজ বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন।
তালেবুর রহমান বলেন, গতকাল ঢাকার বিভিন্ন স্থান থেকে এই ৪৪ জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।গ্রেপ্তার ব্যক্তিদের বিস্তারিত নাম-পরিচয় জানানো হয়নি।
গত কয়েক দিনে ঢাকায় কয়েকটি বাসে আগুন এবং বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘিরে জনমনে সৃষ্ট আতঙ্কের মধ্যে মঙ্গলবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাজ্জাত আলী।
বেঙ্গল নিউজ ডেক্স 








