ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্বৃত্তের হামলায় পুলিশের এসআই আহত চাঁপাইনবাবগঞ্জে

ছবি সংগৃহিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের হামলায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার আমনুরা-মুণ্ডুমালা সড়কের জুমারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পরে তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত ওই পুলিশ কর্মকর্তার নাম মো. নুরুল ইসলাম (৪৭)। তিনি আমনুরা পুলিশ ফাঁড়িতে কর্মরত।

কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনি আহত হন। পরে আরও পুলিশ সদস্য ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তারা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল, নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) শংকর কে বিশ্বাস আজ বুধবার সকালে প্রথম আলোকে বলেন, ওই পুলিশ কর্মকর্তার বাঁ হাত ও ডান হাঁটুতে জখম আছে। তাঁকে হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

দুর্বৃত্তের হামলায় পুলিশের এসআই আহত চাঁপাইনবাবগঞ্জে

প্রকাশের সময় : ০১:১৮:১৮ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫