ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গভীর রাতে পেট্রল ঢেলে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ

ছবি সংগৃহিত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকের চান্দুরা শাখায় জানালার কাচ ভেঙে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।

এতে আসবাব ও কাগজপত্র পুড়ে গেছে। তবে ভল্টের টাকা লুট বা বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

গ্রামীণ ব্যাংকের চান্দুরা শাখার ব্যবস্থাপক কলিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘মঙ্গলবার রাত ২টা ৫ মিনিটের দিকে বাইরে থেকে জানালার কাচ ভেঙে পেট্রল ঢেলে আগুন লাগানো হয়।

নিরাপত্তা প্রহরী বিষয়টি বুঝতে পেরে আমাদের জানান। ব্যাংকের ভেতরে গিয়ে আগুন জ্বলতে দেখি। আগুনে গুরুত্বপূর্ণ নথিপত্র, শিট, গ্রাহকদের পাসকার্ড, আসবাব, জানালার কাপড় পুড়ে গেছে। স্থানীয় মানুষের সঙ্গে নিয়ে আগুন নেভাই। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন আসে।’

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, আগুনে ব্যাংকের গুরুত্বপূর্ণ নথি, ঋণের কাগজপত্র পুড়ে গেছে। ঘটনাস্থলে কয়েল জ্বলছিল। কীভাবে আগুন লেগেছে, তা এখন বলা যাচ্ছে না। পুলিশ তদন্ত করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

গভীর রাতে পেট্রল ঢেলে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ

প্রকাশের সময় : ০৩:০৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫