ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আগুন জ্বালিয়ে দুই মহাসড়ক অবরোধ, যানবাহন চলাচল বন্ধ

  • ফরিদপুর প্রতিনিধী
  • প্রকাশের সময় : ১১:৪২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

ছবি সংগৃহিত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র ফরিদপুরে ভাঙ্গায় ঢাকা–খুলনা মহাসড়ক অবরোধ করা হয়েছে। সকাল সাড়ে ছয়টার দিকে সোয়াদী ও পুলিয়া এলাকায় আওয়ামী লীগের নেতা–কর্মীরা অবস্থান নেন।

এতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন আছে। এ ছাড়া ঢাকা-বরিশাল মহাসড়কের মাধবপুর এলাকায়ও টায়ারে আগুন দেওয়া হয়েছে।

তবে স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ আছে। অবরোধকারীরা সড়ক ও এর আশপাশেই অবস্থান করেন। সকাল সাড়ে নয়টার দিকে সেনাসদস্যরা পুখড়িয়া বাসস্ট্যান্ড থেকে অবরোধকারীদের সরিয়ে দেন।

সকাল ১০টার দিকে ভাঙ্গার মনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় অবরোধকারীদের সরিয়ে দেন পুলিশ ও র‍্যাব সদস্যরা। তবে সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় অবরোধকারীরা মহাসড়কেই ছিলেন।

ফরিদপুরের পরিবহনমালিক ও শ্রমিক পক্ষ আজ সকাল থেকে বেলা তিনটা পর্যন্ত আন্তজেলা বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

গোল্ডেন লাইন বাস কাউন্টারের ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন জানান, সকাল ছয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত বাস চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত দেওয়া হবে।

ফরিদপুর বাসমালিক গ্রুপের নেতা কামরুজ্জামান সিদ্দিকী বলেন, ‘আমরা বাস চালাতে চাই। তবে যাত্রী না পেলে তো বাস চালানো সম্ভব নয়।’

এদিকে সকাল সাড়ে ছয়টা থেকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে আওয়ামী লীগের নেতা–কর্মীরা সড়ক অবরোধ করেন। এ ছাড়া ঢাকা-বরিশাল মহাসড়কের মাধবপুর এলাকায়ও টায়ারে আগুন দেওয়া হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কের পুলিয়া এলাকায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

আগুন জ্বালিয়ে দুই মহাসড়ক অবরোধ, যানবাহন চলাচল বন্ধ

প্রকাশের সময় : ১১:৪২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫