ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক

  • তেজগাঁও প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০১:০৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

ছবি সংগৃহিত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকে বসেছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৈঠকের সভাপতিত্ব করছেন।

দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন অধ্যাপক ইউনূস। এই ভাষণকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ বৈঠকে জুলাই জাতীয় সনদ বা সংবিধান সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হবে।

জাতীয় ঐকমত্য কমিশন গত ২৮ অক্টোবর অন্তর্বর্তী সরকারকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দুটি বিকল্প সুপারিশ জমা দিয়েছে। একটিতে বলা হয়েছে, সংবিধান-সংক্রান্ত সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্য বিশেষ আদেশ জারি করা হবে এবং এর ভিত্তিতে গণভোট হবে।
গণভোটে প্রস্তাব পাস হলে আগামী সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ২৭০ দিনের মধ্যে সংস্কার করবে। নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন না হলে প্রস্তাব স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে।

অন্য বিকল্পে ২৭০ দিনের মধ্যে সংস্কারকাজ শেষ করার নির্দেশ দেওয়া হলেও ব্যর্থ হলে কী হবে, তা উল্লেখ নেই। গণভোটের তারিখ নির্ধারণের দায়িত্ব সরকারকে দেওয়া হয়েছে।

রাজনৈতিক দলগুলোকে আলাপ-আলোচনা করে দ্রুততম সময়ে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা দিতে আহ্বান জানানো হলেও কোনো সমন্বিত সিদ্ধান্ত আসে নি। ফলে এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সরকারের ওপরই এসেছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

নেত্রকোণার মদনে পরীক্ষা কেন্দ্রে অবাধে নকলের অভিযোগ:

তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক

প্রকাশের সময় : ০১:০৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫