ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিকা কে হত্যার দায়ে প্রেমিকের মৃত্যুদণ্ড

  • বেঙ্গল নিউজ ডেক্স
  • প্রকাশের সময় : ০৩:৫২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে
ছবি সংগৃহিত

রাজধানীর কলাবাগানের একটি আবাসিক হোটেলে প্রেমিকা ডা. জান্নাতুল নাঈম সিদ্দিকাকে হত্যার দায়ে প্রেমিক রেজাউল করিম রেজার মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে আসামি জামিনে গিয়ে পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রী পরিচয়ে রেজাউল করিম রেজার সঙ্গে পান্থপথের ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামের আবাসিক হোটেলে ওঠেন জান্নাতুল নাঈম। এরপর সুযোগ বুঝে রেজাউল তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান।

২০২৩ সালের ১২ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা কলাবাগান থানার পরিদর্শক আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০২৪ সালের ৭ মার্চ অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

প্রেমিকা কে হত্যার দায়ে প্রেমিকের মৃত্যুদণ্ড

প্রকাশের সময় : ০৩:৫২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫