ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে আইনজীবীদের বিক্ষোভ

  • বেঙ্গল নিউজ ডেক্স
  • প্রকাশের সময় : ০৩:৫৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে
ছবি সংগৃহিত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিএনপিপন্থী আইনজীবীরা বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে এ মিছিল বের হয়।

পরে ঢাকার চিফ মেট্রোপলিটন আদালত ও ঢাকা মহানগর দায়রা জজ আদালত ঘুরে আইনজীবী সমিতির সামনে গিয়ে মিছিল শেষ হয়।

এ সময় আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের সদস্যসচিব নিহার হোসেন ফারুকসহ আইনজীবী নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে করা মামলার রায় হবে আগামী সোমবার (১৭ নভেম্বর)।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ বৃহস্পতিবার এই তারিখ ধার্য করেন। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন— বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে আইনজীবীদের বিক্ষোভ

প্রকাশের সময় : ০৩:৫৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫