ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শাকসু নির্বাচনের পূর্ণাঙ্গ রোডম্যাপ ঘোষণা আজ হতে পারে

  • সিলেট প্রতিনিধী
  • প্রকাশের সময় : ১১:২৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

ছবি সংগৃহিত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের পূর্ণাঙ্গ রোডম্যাপ আজ রোববার ঘোষণা হতে পারে। গতকাল শনিবার রাত ১০টায় আন্দোলনকারীদের সঙ্গে আলাপকালে উপাচার্য এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী এ কথা জানান।

আন্দোলনকারীদের দাবি অনুযায়ী নির্বাচন এগিয়ে আনার বিষয়ে উপাচার্য বলেন, ‘সন্ধ্যায় নির্বাচন কমিশনের সঙ্গে আমরা বসেছি। তাঁরা বলছেন, ইতিমধ্যে কয়েক দিন সময় পেরিয়ে গেছে।

তাঁরা নির্বাচন এগিয়ে আনতে অপারগতা প্রকাশ করেছেন। নির্বাচন কমিশনকে বলেছি, আপনারা রোডম্যাপ প্রকাশ করুন। একই সঙ্গে রোডম্যাপ করার সময়ে তারিখ আগানো যায় কি না, দেখার জন্য।’

এ বিষয়ে আন্দোলনকারীদের একজন বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী আবু সালেহ মো. নাসিম বলেন, ‘উপাচার্য যেহেতু কনক্রিট (নির্দিষ্ট করে) কিছু বলছেন না, তাই ১৭ তারিখ নির্বাচনের ঘোষণার প্রতিবাদে এখন আমরা আমাদের কর্মসূচি দেব।’

আজ বেলা দুইটায় সংবাদ সম্মেলন করবেন আন্দোলনকারীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক পলাশ বখতিয়ার বলেন, ‘আমরা প্রশাসনের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছি। সংবাদ সম্মেলনে আমাদের কর্মসূচির নতুন ঘোষণা আসবে।’

শুক্রবার রাতে উপাচার্য ১৭ ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করেন। ওই দিন শিক্ষার্থীরা ১০ ডিসেম্বর নির্বাচনের দাবিতে উপাচার্য ও সহ-উপাচার্য ছয় ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।

পরে গতকাল রাত ১০টায় সিদ্ধান্ত জানাবেন—আশ্বাস দিয়ে তাঁরা মুক্ত হন। তবে গতকাল রাতে উপাচার্য জানান, আজ সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করার জন্য।

জানতে চাইলে নির্বাচন কমিশনার নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ বেলা সাড়ে ১১টায় নির্বাচন কমিশনের সভা আছে। আজ রোডম্যাপ ঘোষণার সম্ভাবনা আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

শাকসু নির্বাচনের পূর্ণাঙ্গ রোডম্যাপ ঘোষণা আজ হতে পারে

প্রকাশের সময় : ১১:২৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫