ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি সংগৃহিত

কক্সবাজারের উখিয়ায় এক রোহিঙ্গা তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে।

নিহত আসমা খাতুন উখিয়ার বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং সৈয়দ আমিনের মেয়ে।শনিবার রাত ৯টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান প্রজেক্ট এলাকার একটি ঘর থেকে আসমার মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, গাছের ভীমে ওড়না পেঁচিয়ে আসমা আত্মহত্যা করতে পারে।নিহতের মা জরিনা বেগম জানান, তিনি মেয়েকে শয়নকক্ষে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করেন।

খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে সুরতহাল তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায় এবং প্রাথমিক আলামত সংগ্রহ করে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে ঘটেছে এটি এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্ত রিপোর্ট ও তদন্তের তথ্যের ভিত্তিতে প্রকৃত কারণ জানা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০১:২৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫