ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের আসামে দ্রুতগতির ট্রেনের ধাক্কায় ৭ বন্যহাতির মৃত্যু

আজ শনিবার ভোরে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে একটি দ্রুতগতির যাত্রীবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষে সাতটি বন্য এশিয়াটিক হাতি মারা গেছে। এ ছাড়া একটি হাতিশাবক আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার সময় হাতির পালটি রেললাইন পার হচ্ছিল।

ভারতীয় রেলওয়ের মুখপাত্র কপিঞ্জল কিশোর শর্মা দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, ট্রেন চালক প্রায় ১০০টি হাতির দল দেখতে পেয়ে জরুরি ব্রেক চেপে ধরলেও ট্রেনটি হাতির পালটিকে ধাক্কা দেয়।

হাতির পালের সঙ্গে সংঘর্ষের পর ট্রেনের পাঁচটি বগি এবং ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায়। কিশোর শর্মা নিশ্চিত করেছেন, এ ঘটনায় কোনো মানুষ হতাহত হয়নি।পশুচিকিৎসকরা মৃত হাতিগুলোর ময়নাতদন্ত করছেন। ময়নাতদন্ত শেষে তাদের সমাহিত করা হবে।
মায়ানমার সীমান্তবর্তী মিজোরাম রাজ্যের সাইরাং থেকে রাজধানী এক্সপ্রেস ট্রেনটি ৬৫০ জন যাত্রী নিয়ে জাতীয় রাজধানী নয়াদিল্লির উদ্দেশ্যে যাত্রা করছিল।

শর্মা আরো বলেন, ‘যেসব বগি উল্টে যায়নি, সেই বগিগুলো নিয়ে ট্রেনটি আবার নয়াদিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। লাইনচ্যুত পাঁচটি বগি থেকে প্রায় ২০০ যাত্রীকে অন্য একটি ট্রেনে গুয়াহাটিতে স্থানান্তরিত করা হয়েছে।’

আসামে দ্রুতগতির ট্রেনের আঘাতে বন্যহাতির মৃত্যু বিরল নয়। এই অঞ্চলে আনুমানিক ৭ হাজার বন্য এশিয়াটিক হাতি বাস করে। ২০২০ সাল থেকে রাজ্যজুড়ে দ্রুতগতির ট্রেনের আঘাতে কমপক্ষে এক ডজন হাতি মারা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

ভারতের আসামে দ্রুতগতির ট্রেনের ধাক্কায় ৭ বন্যহাতির মৃত্যু

প্রকাশের সময় : ০২:০২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫