ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঐতিহাসিক দুর্গে পদদলিত হয়ে অন্তত ৩০ জনের মৃত্যু

হাইতির উত্তরাঞ্চলে পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি জনপ্রিয় ঐতিহাসিক দুর্গে পদদলিত হয়ে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে বেশির ভাগই তরুণ। এ ঘটনায় আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। অনেকেই নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। দ্য গার্ডিয়ান।

দেশটির নর্ড ডিপার্টমেন্টের বেসামরিক সুরক্ষা প্রধান জ্যঁ হেনরি পেটিট জানান, ‘সিটাডেল হেনরি’ নামক ওই দুর্গে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ফ্রান্সের কাছ থেকে হাইতির স্বাধীনতার পরপরই ১৯ শতকে বিশাল এই দুর্গটি নির্মিত হয়েছিল।

১৯৮২ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়া এই দুর্গটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে বলেও জানান তিনি।

সাম্প্রতিক বছরগুলোতে হাইতিকে একের পর এক বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে। এর মধ্যে ২০২৪ সালে জ্বালানিবাহী ট্যাংকার বিস্ফোরণে ২৪ জন, ২০২১ সালে একই ধরনের আরেক বিস্ফোরণে ৯০ জন এবং একই বছর ভয়াবহ এক ভূমিকম্পে প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

ঐতিহাসিক দুর্গে পদদলিত হয়ে অন্তত ৩০ জনের মৃত্যু

প্রকাশের সময় : ০১:০২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬